রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন না, তবুও স্বর্গে যাওয়ার আশা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ
:
09 নভেম্বর11 2026, 02:40 দুপুর
মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তার ভাবনা জানতে চান সাংবাদিক রস ডাউথাত।
মৃত্যুর পর কী ঘটবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে বলেন, তিনি আশা করেন মানুষ তাকে স্মরণে রাখবে। এরপর নিজের ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি একজন ধার্মিক মানুষ এবং আশা করেন মৃত্যুর পর স্বর্গে যেতে পারবেন। তবে নরকে যেতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চান, স্বর্গে যেতে হলে রাজনৈতিক প্রতিপক্ষ জেমস কোমি ও ন্যান্সি পেলোসির মতো ব্যক্তিদের ভালোবাসা কিংবা ক্ষমা করতে হবে কি না। জবাবে ট্রাম্প সরাসরি জানান, তিনি তাদের ক্ষমা করতে পারবেন না।
ট্রাম্প বলেন, কিছু রাজনৈতিক শত্রুকে তিনি ঘৃণা করেন এবং ভবিষ্যতেও তাদের ঘৃণা করবেন বলে মনে করেন।
সাক্ষাৎকারে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইউএফও সম্পর্কে মানুষের প্রশ্নের মুখোমুখি তাকে প্রায়ই হতে হয়। হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময় কয়েকজন বিমানবাহিনীর পাইলটের কাছ থেকে এ বিষয়ে অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা শুনেছেন বলেও জানান তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন