বর্ণাঢ্য আয়োজনে মেট্রো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :

পাঠকের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে গৌরবময় পথচলার প্রথম বছর পূর্ণ করল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘মেট্রো নিউজ’। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মিরপুর ১১-তে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


মেট্রো নিউজের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ড. ফকরুদ্দিন মানিক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরিফুল ইসলাম আদীব। এর আগে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন ইসলামি ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মিঠু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ তাঁর প্রতিনিধি দল। 

অনুষ্ঠানে আশরাফুল আলম, সাইফুল কাদের এবং রইসুল ইসলাম পবনসহ পোর্টালটির সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল মেট্রো নিউজ অল্প সময়েই পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনগুলোতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।