সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে রাজপথে থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ :


দলীয় কর্মসূচি সফল ও গতিশীল করতে আগামী ডিসেম্বর মাসে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের একাধিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হলেও প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।


তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কার নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণ না করে সংস্কারের পথ থেকে সরে গেছে।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কিংবা কারচুপি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।


এ সময় দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোরপূর্বক উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ 

দেওয়া হচ্ছে।